স্পিকার সিঙ্গাপুর গেলেন - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসার বাইরে ৯২ শতাংশ দুর্ভোগ জেনেও গন্তব্য ঢাকা,প্রতি বর্গকিলোমিটারে ৩৩ হাজার মানুষ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ...

স্পিকার সিঙ্গাপুর গেলেন


আলোকিত বার্তা:ই-গভর্নমেন্ট বিষয়ক এক কর্মশালায় অংশ নিতে সিঙ্গাপুর গেলেন স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী।রবিবার দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এসময় স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুর ই-গভর্নমেন্ট লিডারশিপ সেন্টার ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত ‘ডেভলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্র্যাটেজিস:অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভর্নেন্স’ শীর্ষক কর্মশালায় অংশ নিতে সিঙ্গাপুর যান তিনি।২৬ থেকে ৩০ মে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। সফর শেষে স্পিকার আগামী ৩১ মে দেশে ফিরবেন।

Top