রাষ্ট্রপতি রবিবার দেশে ফিরছেন - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

রাষ্ট্রপতি রবিবার দেশে ফিরছেন


আলোকিত বার্তা:মেডিকেল চেকআপ শেষে রবিবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।শনিবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।প্রেস অনুবিভাগের তথ্য অনুযায়ী,লন্ডন থেকে রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি।এর আগে ১৫ মে বুধবার চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান তিনি। ওইদিন সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন। এসময় উপস্থিত ছিলেন কূটনৈতিক কোরের ডিন,যুক্তরাজ্য ও জার্মানির দূত,মন্ত্রিপরিষদ সচিব,মুখ্য সচিব,তিন বাহিনীর প্রধান,আইজিপি ও স্বরাষ্ট্র সচিব।

Top