সরকার কর্তৃক ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ ৮ দফা দাবি - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

সরকার কর্তৃক ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ ৮ দফা দাবি


আলোকিত বার্তা:সরকার কর্তৃক ন্যায্য মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনাসহ ৮ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা কৃষক সন্তান সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধ‌নে বক্তারা বলেন,ফড়িয়া,মজুদদার,দালাল ও মালিকদের সিন্ডিকেটের কারণে দেশে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। বোরো মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য দেয়ার ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে তারা হতাশা প্রকাশ করেন।কৃষকের সন্তানরা আরো জানায়, ধানের বর্তমান বাজার মূল্যে কৃষকের মাথায় হাত। বীজ,সার,শ্রমিকের খরচ,সেচ,কীটনাশক ও মাড়াই প্রক্রিয়ার খরচ মিটিয়ে ধানের উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষক। যে কারণে তারা অতিরিক্ত দেনায় জড়িয়ে পড়েছে।এসময় তারা সরকারের কাছে ৮ দফা দাবি জানায়।
দাবিগুলো হলো
১. অবিলম্বে সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করতে হবে।
২. ফড়িয়া, দালাল ও মজুদদারদের শক্তিশালী সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।
৩. নভেম্বর মাসে সহজ শর্তে কৃষকদের কৃষি ঋণ দিতে হবে।
৪. অবিলম্বে কৃষি বীমা চালু করতে হবে।
৫. হাওড় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র অঞ্চলে জাতীয় কৃষিনীতি প্রণয়ন করতে হবে।
৬. অপরিকল্পিতভাবে চাল আমদানি-রফতানি বন্ধ করতে হবে
৭. কৃষি বিপণন অধিদফতরকে ঢেলে সাজাতে হবে
৮. কৃষিতে ভর্তুকির বিষয়ে সময়-উপযোগী ব্যবস্থা নিতে হবে।
এসময় বিদেশ থেকে আমদানিকৃত চালের পরিবর্তে দেশীয় উৎপাদিত চাল খাওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।মানববন্ধ‌নে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক উৎপল বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Top