কোনো সমন্বয় নেইবিএনপির নেতৃত্বে - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

কোনো সমন্বয় নেইবিএনপির নেতৃত্বে


আলোকিত বার্তা:বগুড়া-৬ আসনে মনোনয়ন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে খালেদা জিয়ার দ্বিমতের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এটা স্পষ্ট হয়ে গেল যে, বিএনপির নেতৃত্বে কোনো সমন্বয় নেই।রাজধানীর বানানী বিআরটিএ নতুন ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার ঈদ উপলক্ষে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘আমার আশঙ্কা হলো টঙ্গী-গাজীপুর রাস্তা নিয়ে, এটা নিয়ে আমি উদ্বিগ্ন। রোড ট্রানজিটের কাজ চলমান থাকায় কিছুটা সমস্যা হতে পারে। এ ছাড়া দেশের আর কোথাও কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি, গাজীপুরের মেয়র, পুলিশ ও বিআরটিএ সেটা সমাধান করবেন।মতবিনিময় সভায় মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রা নির্বিঘ্ন করার জন্য তিনটি আলাদা কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএর অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।

তিনি জানান, পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), সংশ্লিষ্ট থানা, ট্রাফিক ইন্সপেক্টর, পুলিশের পেট্রোল ইন্সপেক্টর, বাস টার্মিনালের মালিক সমিতির সভাপতি সাধারণ-সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদককে রেখে তিনটি বাস টার্মিনালের কমিটি গঠন করা হয়েছে।

Top