সম্পর্ক আরো শক্তিশালী হবে ভারত-বাংলাদেশের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

সম্পর্ক আরো শক্তিশালী হবে ভারত-বাংলাদেশের


আলোকিত বার্তা:পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ও জোট পুনরায় নির্বাচিত হওয়ার ফলে ভারত-বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।শুক্রবার বিকেলে সিলেটে গণমাধ্যম কর্মীদের একথা বলেন মন্ত্রী। ড.একে আব্দুল মোমেন বলেন, দুই দেশে স্থিতিশীল সরকার থাকলে আমরা উভয়ে উন্নয়নের দিক থেকে এগিয়ে যাবো। এ জন্য আমরা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই।ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে জানিয়ে তিনি আরও বলেন, তাদের সঙ্গে আমরা গত কয়েক বছর ধরে যেভাবে কাজ করছি একইভাবে আরো নিবিড়ভাবে কাজ করবো।তিস্তা চুক্তি প্রসঙ্গে অপর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম সফরে ভারত গিয়ে আমি তিস্তা চুক্তি প্রসঙ্গে কথা বলেছি। ভারতের কেন্দ্রীয় সরকার এ চুক্তির বিষয়ে আন্তরিক। আমি মনে করি, এ সরকারের সময়ে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড.মোমেন বলেন,উন্নয়নে কোন বৈষম্য নয়, সমতা চাই। উন্নয়ন কি হবে তা স্থানীয় জনপ্রতিনিধিরা নির্ধারণ করবেন।তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আরো বলেন, জনগণের জন্য প্রকল্প তৈরি করুন, তা বাস্তবায়নে সবধরনের সহযোগিতা দেয়া হবে। যেসব এলাকায় বিদ্যালয় নেই সেখানে বিদ্যালয় বাস্তবায়নের উদ্যোগ নিন। সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে এ এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে সবধরনের সহযোগিতা নিয়ে আসার চেষ্টা করবো।সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্যানেল মেয়র রোকসানা বেগম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, রেজোয়ান আহমদ, আজাদুর রহমান আজাদ, ফরহাদ চৌধুরী শামীম, একে লায়েক প্রমুখ।এসময় সিটি কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Top