মেরে ফেলার মানসিকতা সরকারের নেই খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় - Alokitobarta
আজ : বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি এনসিপির আইজিপির বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, ক্ষমা চাইতে বলল শিবির নামে পার্থক্য, চরিত্রে এক বিএনপি ও আওয়ামী লীগ বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই টিআইবিসহ বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা প্রত্যাহার দাবি,আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব... ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার স্থানীয় সরকারে অবিশ্বাস্য দুর্নীতি,আওয়ামী আমলের আমলনামা : তদন্ত কমিটির প্রতিবেদন কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ

মেরে ফেলার মানসিকতা সরকারের নেই খালেদা জিয়াকে বিনা চিকিৎসায়


আলোকিত বার্তা:বিনাচিকিৎসায় খালেদা জিয়াকে মেরে ফেলার মতো অমানবিক মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভাশেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সরকার কি খালেদা জিয়াকে জেলখানাই মেরে ফেলতে চায়- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে বিনাচিকিৎসায় মেরে ফেলতে হবে এ রকম নিষ্ঠুর কাজ আওয়ামী লীগ সরকার করতে পারে না। তিনি বলেন, বিএনপি নেত্রীর চিকিৎসা চলছে। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

তিনি বলেন,শেখ হাসিনা সরকার অমানবিক ও নিষ্ঠুর না যে বিনাচিকিৎসায় তিনি (খালেদা) মারা যাবেন।ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির আবারও ক্ষমতায় আসা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নরেন্দ্র মোদি অধিক শক্তিশালী হয়ে ফের ক্ষমতায় এসেছেন। আমরা আশা করব তিস্তা সমস্যাসহ দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলোর মোদির সরকারের সময়েই সমাধান হবে।তিনি বলেনভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ধারণাকে অতিক্রম করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। এ জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাকে টুইটও করেছেন।দলীয় কার্যক্রম প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রায় আড়াই মাস পর আমি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলাম। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ঈদের পর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে ৮টি টিম মাঠে নামবে। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তুলবে।

আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে দলে নেতৃত্ব ঠিক হবে। অনুপ্রবেশকারীদের ঢোকার সুযোগ থাকবে না। যারা পরীক্ষিত সৈনিক, দীর্ঘদিন ধরে দলে কাজ করছে তারাই নেতৃত্বে আসবেন।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, বিএম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ,বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘদিন কারাগারে থেকে অসুস্থ হয়ে তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসার জন্য জামিন চাইছে। আজ শুক্রবার গুলশানে এক সংবাদ সম্মেলনে তার মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, সরকার কি খালেদা জিয়াকে জেলখানায়ই মেরে ফেলতে চাচ্ছে?

Top