এ মাসে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

এ মাসে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই


আলোকিত বার্তা:দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ এ মাসে কমার কোনো সম্ভাবনা নেই। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত গরমের এই তীব্রতা থাকতে পারে।শুক্রবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, জুনের প্রথম সপ্তাহের দিকে দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রভাবে তখন গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। এর আগে তাপপ্রবাহ কমার কোন সম্ভাবনা নেই।তিনি জানান,সারাদেশ থেকে মৃদু তাপপ্রবাহ কিছুটা কমলেও আগামী ৩ দিনে সারাদেশে তাপপ্রবাহ সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ১০৭ মিলিমিটার এবং রংপুরে ৩৬ মিলিমিটার।ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়,ময়মনসিংহ,সিলেট এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া টাংগাইল, ঢাকা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর,ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Top