জামায়াত-বিএনপি ধর্মের নামে অধর্ম করে - Alokitobarta
আজ : রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি দুর্নীতির ‘ওএলএম’ সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি দপ্তরে রাতভর চলে অনৈতিক কারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীরা ! প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে পাচারের অর্থ উদ্ধারে নতুন চ্যালেঞ্জ গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগে হোঁচট বেনামি ঋণ ১৩১৬৬ কোটি টাকা, গুপ্ত হয়ে বিএনপিতে প্রবেশ করা বিতর্কিত জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন দলকে ক্ষতিগ্রস্ত করতেই এমন ক... ববিতে অর্ধশত নবীন শিক্ষার্থীকে ৫ ঘণ্টা র‌্যাগিং প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন,প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা

জামায়াত-বিএনপি ধর্মের নামে অধর্ম করে


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন,জামায়াত-বিএনপি ধর্মকে পুঁজি করে ধর্মের নামে অধর্ম করে। তারা সমান মোনাফেক।বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা বিষয়ক উপ-কমিটির আয়োজনে নারীর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ:শেখ হাসিনার অবদান’শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন,নারী নেতৃত্ব হারাম, পাশে বসলে আরাম। এটি হচ্ছে জামাতের একটি চেহারা।তাদের আরেকটি চেহারা আমরা ২০১৪ সালে দেখেছি, ২০১৫ সালে দেখেছি অগ্নিসন্ত্রাস। শবেবরাতের রাতে বাসে করে বাবা-মা-মেয়ে ফিরছে, তাদের পেট্রোল বোমা মেরে, মেরে ফেলা হলো। এর নাম ইসলাম! এর নাম বিএনপির ধর্ম নিয়ে রাজনীতি। জঙ্গিদের সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াত আমাদের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে চায়।

তিনি বলেন,আজকের দিনে শেখ হাসিনার সাফল্যের পাশাপাশি সমাজের অন্ধত্বের বিষয়ে জনগণকে বিশেষ করে নারী সমাজকে সচেতন থাকতে হবে।আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সভাপতি ড.সুলতানা সফির সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ।

Top