সর্বোচ্চ নিরাপত্তা জোর রূপপুর প্রকল্পে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

সর্বোচ্চ নিরাপত্তা জোর রূপপুর প্রকল্পে


আলোকিত বার্তা:রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার উপর সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ,উদ্যোগ,সাহস এবং দূরদর্শী সিদ্ধান্তের ফলে এ প্রকল্পটি আজ দৃশ্যমান।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড.শৌকত আকবর এবং রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

স্থপতি ইয়াফেস ওসমান বলেন,এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সকল সেফটি মানদন্ড ও গাইডলাইন এবং বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। এছাড়াও রাশান ফেডারেশন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাসহ আন্তর্জাতিক,স্থানীয় ও নিজস্ব জনবলের মাধ্যমে সকল রেগুলেটরি ডকুমেন্টের কারিগরি মূল্যায়ন ও পর্যালোচনা করে বিশেষজ্ঞ মতামতও গ্রহণ করা হয়েছে।তিনি প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারীদের সুষ্ঠুভাবে কাজ করে যাওয়া নির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ভিভিইআর-১২০০ রিয়েক্টরভিত্তিক দুটি ইউনিট স্থাপন করা হবে। যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটিটি ২০২৩ এবং দ্বিতীয়টি ২০২৪ সালে জাতীয় গ্রিডে যুক্ত হবে।

Top