ফাঁসির দাবি নাসিমের খাদ্যে ভেজালকারীদের - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

ফাঁসির দাবি নাসিমের খাদ্যে ভেজালকারীদের


আলোকিত বার্তা:খাদ্যে ভেজাল মিশ্রণকারীদের অইনের আওতায় এনে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।সোমবার সন্ধ্যায় সংসদ ভবনের মেম্বারস ক্লাব মাঠে বাংলাদেশ তরিকত ফেডারেশন আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন।মোহাম্মদ নাসিম বলেন, আমরা ১৪ দলের পক্ষ থেকে খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তি দাবি করে আসছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই ভেজালকারীদের ধরে প্রয়োজনে অর্থদণ্ড দিতে। এই ভেজালকারীরা মানুষরূপী নরপিশাচ, এদের শুধু অর্থদণ্ড নয়, মৃত্যুদণ্ড দিতে হবে। ১৪ দলের পক্ষ থেকে আমরা এ দাবি করছি। এই ভেজালকারীদের কোনোভাবে ক্ষমা করা যায় না।

খাদ্যে ভেজালের জন্য বিএনপি-জামায়াতকেও দায়ী করেন সাবেক এই মন্ত্রী। বলেন, মানুষ পুড়িয়ে রাজনীতি করে এমন একটি রাজনৈতিক দল আছে, তাদের দ্বারাই সম্ভব এই ধরনের নরঘাতক ব্যবসা, খাদ্যে ভেজাল ব্যবসা করা, যার মাধ্যমে তাদের সন্তান মারা যেতে পারে,ভাই মারা যেতে পারে,আত্মীয় স্বজন মারা যেতে পারে।অতিদ্রুত কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, অর্থনৈতিক মূল নিয়ামক কৃষককে বাঁচানোর জন্য যা যা করণীয় তা করতে হবে। অতিদ্রুত কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করুন, এই দাবি আমরা করছি।

অনুষ্ঠানে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী জানান, বাঙালি জাতীয়তাবাদবিরোধী সব ধর্মীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে ঈদের পরে হাইকোর্টে রিট করা হবে।নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।

Top