বন্ধ করেনি বাংলাদেশ পাকিস্তানি ভিসা - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

বন্ধ করেনি বাংলাদেশ পাকিস্তানি ভিসা


আলোকিত বার্তা:পাকিস্তানিদের জন্য কোনো প্রকার ভিসা বন্ধ করেনি বাংলাদেশ। এ ধরনের কোনো নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়নি। বরং এই ইস্যুতে পাকিস্তান জোর করে বাংলাদেশের সঙ্গে ঝামেলা করতে চাচ্ছে।মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন।পাকিস্তানের নাগরিকদের গত ১৩ মে থেকে ভিসা দেয়া বন্ধ করেছে ইসলামাবাদের বাংলাদেশের হাইকমিশন- সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন সংবাদের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের তার দফতরে ডাকেন।

তিনি বলেন,বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা ইস্যু বন্ধ রেখেছে বলে যে খবরটি বেরিয়েছে সেটি ননইস্যু। আসলে জোর করে পাকিস্তান আমাদের ঝামেলায় ফেলতে চাচ্ছে।প্রেস কাউন্সেলর মোহাম্মদ ইকবাল হোসেনের ভিসা পাকিস্তান না দেয়ার বিষয় স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী বলেন,পাকিস্তান আমাদের কিছু অফিসারকে ভিসা দিচ্ছে না। বিশেষ করে কনস্যুলার সেকশনের যে অফিসার, যিনি ভিসা ইস্যু করেন তারও ভিসার মেয়াদ বাড়াচ্ছে না। কনস্যুলার সেকশনের অফিসার যদি না থাকে তাহলে পাকিস্তানিদের জন্য ভিসা কে ইস্যু করবে? এই কারণে ভিসা ইস্যু করা যাচ্ছে না। কিন্তু ভিসা ইস্যু বন্ধ নেই।তিনি বলেন,বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা ইস্যু বন্ধ করেনি। যে খবরটি বেরিয়েছে সেটি সঠিক নয়। তবে ব্যক্তিবিশেষ বাংলাদেশের ভিসা নাও পেতে পারেন। সেটা বিভিন্ন কারণে হতে পারে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখন প্রতিবাদ পাঠাবো। সবাইকে জানাবো যে ভিসা না দেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।

Top