প্রিলিমিনারির ফল প্রকাশ ১৫তম শিক্ষক নিবন্ধনের - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

প্রিলিমিনারির ফল প্রকাশ ১৫তম শিক্ষক নিবন্ধনের


আলোকিত বার্তা:১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল রবিবার প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী এবং পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ।এনটিআরসিএ’র ওয়েবসাইটে (ntrca.teletalk.com.bd) এ ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার উত্তীর্ণদের এসএমএস এর মাধ্যমেও জানানো হয়েছে।প্রিলিমিনারিতে এবার উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ের ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এর ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জন প্রার্থী রয়েছেন। এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন।প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৬ ও ২৭ জুলাই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Top