মূল হোতা বিএনপি এই দেশে নির্বাচন হত্যার - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বি'রু'দ্ধে নিয়োগ জা'লিয়া'তির চাঞ্চল্যকর অভিযোগ চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

মূল হোতা বিএনপি এই দেশে নির্বাচন হত্যার


আলোকিত বার্তা:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, এই দেশে নির্বাচন হত্যা ও গণতন্ত্র হত্যার মূল হোতা বিএনপি।জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংরাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক রবিবার আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সেমিনারের আয়োজন করেছে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটি।

আমু বলেন,এ দেশের সংবিধানে সামরিক শাসনের কোনো বৈধতা নেই। কিন্তু মেজর জিয়া ক্ষমতা দখলের পর তার বৈধতা দেয়ার জন্য সংসদের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হয়। সেই দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের অনুমতি নেয়ার জন্য মেজর জিয়া প্রথম নির্বাচনী কারচুপি করে।তিনি বলেন, কোনো দেশে যদি সামরিক জান্তারা ক্ষমতা দখল করে তাহলে সে দেশে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে তাদের হাত থেকে ক্ষমতা নেয়া যায় না। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্বের কারণে সামরিক জান্তা, স্বৈরাচারকদের হাত থেকে রাজনৈতিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে আমু বলেন, ১৯৮১ সালে ১৭ মে ৬৫ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে লাখ লাখ মানুষ শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায়। মানুষের অতৃপ্তি বাসনা থেকে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে বিমানবন্দরে যায়।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হারুন অর রশিদ,অথর্নীতি সমিতির সাধারণ সম্পাদক ড.জামাল উদ্দিন আহমেদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ মজুমদার।সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক হারুন হাবীব। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

Top