বেগম জিয়ার মুক্তি হবে না আপোষহীন আন্দোলন ছাড়া - Alokitobarta
আজ : সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরকাউয়ায় সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি শিক্ষার্থীর খরা, তবু নতুন ১১ প্রতিষ্ঠান অনুমোদনের চেষ্টা পতিত ফ্যাসিস্ট শক্তি ঘোলা পানিতে মাছ শিকার চায় প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস

বেগম জিয়ার মুক্তি হবে না আপোষহীন আন্দোলন ছাড়া


আলোকিত বার্তা:রাজপথের আপোষহীন আন্দোলন ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কিমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের কাছে কাকুতি মিনতি করে বেগম জিয়ার মুক্তি আসবে না। রাজপথের আন্দোলন সংগ্রামই বেগম জিয়ার মুক্তির একমাত্র পথ। আর আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে জেল জুলুমের ভয় করলে চলবে না। আন্দোলন করতে গেলে জেল আসবে, জুলুম আসবে। এসবকে মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে।

সম্প্রতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন ‘টাকা হলেই আইন আদালত কেনা যায়’ এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সরকার বিরোধীদের অন্য কেউ দিলে তাকে জেল খানায় থাকতে হতো। কিন্তু সরকারি লোক হওয়াতে নাসিম সাহেবরা এসব কথা অকপটে বলতে পারছেন।প্রধানমন্ত্রীকে একজন হৃদয়হীন ব্যক্তি উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রীর হৃদয়ে দয়া থাকলে বেগম খালেদা জিয়া এতদিন জেলে থাকতেন না। প্রধানমন্ত্রী উল্টো বেগম খালেদা জিয়ার সাথে উপহাস করছেন অভিযোগ করে তিনি বলেন,বেগম খালেদা জিয়া অসুস্থ শরীর নিয়েই রোজা রাখছেন। আর এতেই প্রধানমন্ত্রী বলছেন অসুস্থ হলে তিনি (বেগম খালেদা জিয়া) রোজা রাখছেন কিভাবে? আর জেলখানায় বসে পায়েসই বা খাচ্ছেন কিভাবে?

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,আপনি আজ যে দৃষ্টান্ত রেখে যাবেন ভবিষ্যতে তার ফল আপনাকেও ভোগ করতে হবে। কাজেই ভেবে চিন্তে কথা বলবেন এবং কাজ করবেনমহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহ-সভাপতি জেবা খান পিয়ারা বেগমসহ প্রমুখ বক্তব্য দেন।

Top