আ.লীগের জন্ম বাংলাদেশকে স্বাধীন করতে - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

আ.লীগের জন্ম বাংলাদেশকে স্বাধীন করতে


আলোকিত বার্তা:আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহামুদ বলেছেন, বাংলাদেশকে স্বাধীন করার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল।শুক্রবার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন,১৯৮১ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসেন। দেশে ফেরার পর থেকে দেশের মানুষের সাথে ছিলেন তিনি, আছেন এবং থাকবেন।

তথ্যমন্ত্রী হাসান মাহামুদ বলেন, দেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে শেখ হাসিনা বার বার হত্যা অপচেষ্টার শিকার হয়েছেন।কিন্তু তিনি বিচলিত না হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।তিনি বলেন,বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে এখন মধ্যম আয়ের দেশ। এটি সম্ভব হয়েছে শেখ হাসিনার মাধ্যমে।আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, শেখ হাসিনা মানে গণতন্ত্র। শেখ হাসিনা মানে অগ্রগতি। শেখ হাসিনা মানেই প্রবৃদ্ধি। এই উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে আজ খালি পায়ে মানুষ দেখা যায় না,আকাশ থেকে কুড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে সেটা অবাহত রাখতে হবে।আলোচনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, কৃষিমন্ত্রী ড. আবদুল রাজ্জাক, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, ঢাকা দক্ষিণ মহানগরের সভাপতি হাজী আবুল হাসনাত প্রমুখ।

Top