প্রধান শফিকুল ইসলাম সিআইডির - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

প্রধান শফিকুল ইসলাম সিআইডির


আলোকিত বার্তা:পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে নৌপুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেয়া হয়েছে।ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেয়া হয়েছে।প্রজ্ঞাপনে জানানো হয়েছে,পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দফতরে ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

Top