অনিয়ম বরদাস্ত করা হবে না ধান সংগ্রহের - Alokitobarta
আজ : শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

অনিয়ম বরদাস্ত করা হবে না ধান সংগ্রহের


আলোকিত বার্তা:ধান সংগ্রহের ক্ষেত্রে কোনোরকম অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার বগুড়া শহরের সুত্রারাপুরস্থ সদর খাদ্যগুদামে জেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম প্রমুখ।

খাদ্যমন্ত্রী বলেন, প্রান্তিক চাষিদের কাছ থেকে ধান কিনতে হবে। প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সমন্বয় কমিটির মাধ্যমে ধান চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।কৃষকদের হয়রানী করলে সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।সরাসরি চাষিদের কাছ থেকে ধান কিনতে হবে। বরাদ্দ একবারই হবে,স্পেশাল বরাদ্ধ দেয়ার কোনো সুযোগ নেই এ কথা উল্লেখ করে তিনি বলেন, মানসম্পন্ন চাল কেনা নিশ্চিত করতে হবে। সরকার কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে সংগ্রহ মূল্য ধার্য্য করেছে। চাষিদের শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সংগ্রহ অভিযান শুরু হলে ধানের দাম আরো বাড়তে পারে।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার কেজি প্রতি চাল নেয়া হবে ৩৬ টাকা, ধান ২৬ টাকা কেজি এবং আতপ চাল নেয়া হবে ৩৫ টাকা কেজি। জেলায় এবছর চাল সংগ্রহ করা হবে ৭৮ হাজার ৩৫৪ মেট্রিক টন। ধান সংগ্রহ করা হবে ৫ হাজার ৫৮৬ মেট্রিক টন। আতপ চাল সংগ্রহ করা হবে ৭ হাজার ৪৬ টন।

Top