দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ধর্ষকদের আশ্রয়দাতাদেরও - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ধর্ষকদের আশ্রয়দাতাদেরও


আলোকিত বার্তা:জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ধর্ষক-নির্যাতকদের প্রশাসনিক-রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজনৈতিক নেতৃত্ব ও শক্তিকে ধর্ষণ-নির্যাতনসহ সকল সামাজিক অনাচার-অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার বিরুদ্ধে শূন্যসহিষ্ণু অবস্থান গ্রহণ করার পরও পুলিশ প্রশাসনের যে অফিসাররা এবং যে রাজনৈতিক নেতারা ধর্ষক-নির্যাতক-খুনিদের সাথে হাত মিলায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী-ছাত্রী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতক-ধর্ষক-খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, চলাফেরা-যাতায়াত, গৃহে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটি আয়োজিত মানববন্ধন-সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক, মো. নুরুন্নবী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সমআদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।

Top