সরকার খালেদা জিয়াকে নিঃশেষ করার ষড়যন্ত্রে মেতেছে - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

সরকার খালেদা জিয়াকে নিঃশেষ করার ষড়যন্ত্রে মেতেছে


আলোকিত বার্তা:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিয়ে তাকে নিঃশেষ করার গভীর ষড়যন্ত্রে মেতেছে।সোমবার সকালে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজিত এক বিক্ষোভ মিছিলে রিজভী একথা বলেন।
মিছিলটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিকট এসে শেষ হয়।রিজভী বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সরকার প্রধান এখন সেরা ডিক্টেটর হিসেবে সারা দুনিয়ায় পরিচিতি লাভ করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কব্জায় নিয়ে ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন বলবৎ করা হচ্ছে। জনগণ যাতে এই অবৈধ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে না পারে সেজন্য বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে।রিজভী বলেন, জনগণ আওয়ামী লীগের স্বপ্ন কোনোদিনই বাস্তবায়িত হতে দেবে না। দেশের জনগণের আস্থাভাজন নেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করে মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী শক্তি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান, ফরিদ আহমেদ মানিক, কবির উদ্দিন মাস্টার, তারিকুল ইসলাম মধু, জহিরুল ইসলাম বাশার, এ কে এম ওয়াজেদ, সাইদুল ইসলাম টুলু, সাইফুল ইসলাম রাশেদ, এম এ হান্নান, সদস্য হেমায়েত উদ্দিন হিমু, শরীফুল ইসলাম রিপন, শাহীন উদ্দিন স্বপনসহ অন্য নেতা-কর্মীরা।

Top