পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের


আলোকিত বার্তা:বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এই কমিটিতে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে সহ-সভাপতি পদে রয়েছেন ৬১ জন। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোট ১১জন।ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন আল-আমীন সিদ্দিক সুজন। তার সঙ্গে উপ- ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন আরো তিন জন। বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাদুন মোস্তফার রঙ্গে উপ- বিজ্ঞান বিষয়ক সম্পাদক রয়েছেন আরো চার জন।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিনুল হক চৌধুরী। যার কমিটিতে উপ- সম্পাদক হিসেবে রয়েছেন আরো ৫ জন। পাঠাগার সম্পাদক হয়েছেন জাভেদ হোসেন। সঙ্গে রয়েছেন উপ-সম্পাদক হিসেবে ৫ জন।তথ্য ও গবেষণা সম্পাদক পল্লব কুমার বর্মণ। এই কমিটিতে উপ-সম্পাদক হয়েছেন আরো ৩জন। তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটিতে সম্পাদক হয়েছেন শাকিল আহমেদ জুয়েল।এই কমিটিতে ‍উপ-সম্পাদক রয়েছেন আরো ৫ জন।ধর্ম বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন। তার সঙ্গে রয়েছেন ৪ উপ-সম্পাদক। গণশিক্ষা বিষয়ে সম্পাদক হয়েছেন আবদুল্লাহিল বারী। উপসম্পাদক রয়েছেন ৩ জন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন ইমরান জমাদ্দার। সঙ্গে উপ-সম্পাদক রয়েছেন ৪ জন। স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক হয়েছেন শাহরিয়ার ফেরদৌস হিমেল। সঙ্গে রয়েছেন ৪ উপ-সম্পাদক।সাহিত্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আসিফ তালুকদার। সঙ্গে রয়েছেন ৩ উপ-সম্পাদক। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হয়েছেন হায়দার মোহাম্মদ জিতু। সঙ্গে রয়েছেন ৩ জন উপ-সম্পাদক।কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রণি। এছাড়া এই কমিটিতে উপসম্পাদক হয়েছেন ৪ জন। নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হয়েছেন জুয়েল মোল্লা। তার সঙ্গে রয়েছেন ৩ জন উপ-সম্পাদক।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক হয়েছেন আসিফ ইকবাল অনিক। সঙ্গে রয়েছেন ৫ উপ-সম্পাদক। আপ্যায়ন সম্পাদক হয়েছেন আশরাফুল ইসলাম ফাহাদ। সঙ্গে রয়েছেন ৪ উপ-সম্পাদক।মেহেদী হাসান তাপস পেয়েছেন মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব। সঙ্গে রয়েছেন চার উপ-সম্পাদক। মানব সম্পদ উন্নয়দ সম্পাদক হয়েছেন নাহিদ হাসান শাহিন। সঙ্গে রয়েছেন ৪ উপ-সম্পাদক।

ছাত্র-বৃত্তি সম্পাদক হয়েছেন আতাউল গনি কৌশিক। সঙ্গে রয়েছে ৪ উপ-সম্পাদক। কৃষি-শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাকসুদুর রহমান মিঠু। সঙ্গে রয়েছেন উপসম্পাদক পদে আরো তিন জন।কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসেন। সঙ্গে রয়েছেন আরো চার জন। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোট ২৩ জন। এছাড়া কমিটিতে ১২ জন নির্বাহী সদস্য হয়েছেন।উল্লেখ্য,গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আড়াই মাস পর (৩১ জুলাই) সভাপতির পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্যবিশিষ্ট সদস্যবিশিষ্ট হওয়ার কথা। রীতি অনুযায়ী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা। কিন্তু এ কমিটির মেয়াদ প্রায় ১১ মাস হওয়ার পর হলো এই পূর্ণাঙ্গ কমিটি।

Top