দেশে ১১ দশমিক ৩ শতাংশ মানুষ অতি দরিদ্র - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

দেশে ১১ দশমিক ৩ শতাংশ মানুষ অতি দরিদ্র


আলোকিত বার্তা:বাংলাদেশের ১১ দশমিক ৩ শতাংশ মানুষ অতি দরিদ্র। আর দরিদ্র মানুষের হার ২১ দশমিক ৮ শতাংশ বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।সোমবার (১৩ মে) দুপুরে ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে’ (এইচআইইএস) প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।এর আগে ২০১৭ সালের অক্টোবরে ২৫তম আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসে এ জরিপের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরা হয়।

প্রতিবেদনের চূড়ান্ত বিশ্লেষণ তুলে ধরে বিবিএসের মহাপরিচালক কৃষ্ণা গায়েন বলেন,দেশে দারিদ্র্যের হার যথাক্রমে কমছে। উচ্চ দরিদ্র রেখা অনুযায়ী,২০০৫ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ, ২০১৬ সালে তা কমে দাঁড়ায় ২৪ দশমিক ৩ শতাংশ। নিম্ন দরিদ্র রেখা অনুযায়ী, ২০০৫ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ২৫ দশমিক ১ শতাংশ, সেখানে ২০১৬ সালে দাঁড়িয়েছে ১২ দশমিক ৯ শতাংশ।কৃষ্ণা গায়েন আরও বলেন, ‘প্রক্ষেপণ অনুযায়ী, ২০১৮ সালে উচ্চ দরিদ্র রেখায় দারিদ্র্যের হার ছিল ২১ দশমিক ৮ শতাংশ এবং নিম্ন দরিদ্র রেখা অনুযায়ী, দারিদ্র্যের হার ১১ দশমিক ৩ শতাংশ।’

এর আগে ২০০৫ সালে মোট ১০ হাজার ৮০টি খানায় এবং ২০১০ সালে ১২ হাজার ২৪০টি খানায় এ জরিপ করা হয়। এতে ২০১৬ সালে নমুনা খানার সংখ্যা বাড়িয়ে ৪৬ হাজার ৮০টি করা হয়।চূড়ান্ত ডাটা রিলিজের ফলে বর্তমানে অংশীজন,উন্নয়ন সহযোগী, দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিবিএসের নীতিমালা অনুসরণ করে আগের মতো হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ২০১৬-এর ইউনিট লেভেল ডাটা সংগ্রহ করতে পারবেন।

Top