আবহাওয়া অফিস সুখবর দিল - Alokitobarta
আজ : সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা

আবহাওয়া অফিস সুখবর দিল


আলোকিত বার্তা:দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে চলছে মৃদু তাপপ্রবাহ। টানা এই মৃদু তাপপ্রবাহে মাঝে স্বস্তির খবর দিল বাংলাদেশ আবহাওয়া অফিস। চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি।রোববার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।বয়ে চলা তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, টাঙ্গাইল, রাঙ্গামাটি, নোয়াখালী,রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু অঞ্চলে প্রশমিত হতে পারে।এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের কার্যশক্তি বৃদ্ধি পেতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে আজ (রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নেত্রকোনায় ২১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

Top