ট্রাক-তিন চাকার যান চলবে না ঈদের সময় মহাসড়কে - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

ট্রাক-তিন চাকার যান চলবে না ঈদের সময় মহাসড়কে


আলোকিত বার্তা:সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম জানিয়েছেন, রোজার ঈদের আগে ও পরের সাত দিন দেশের মহাসড়কগুলোতে কোনো প্রকার ট্রাক বা লরি, তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আসন্ন ঈদে সড়ক-মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও করণীয় নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সচিব জানান, ঈদের সময় ১২ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগে ৭ দিন ও পরে ৫ দিন সিএনজি স্টেশন খোলা থাকবে।তিনি বলেন, মহাসড়কগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের দুপাশে কোনো বাজার বসতে দেয়া হবে না। ২৪ ঘণ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম খোলা থাকবে।

Top