শনিবার প্রধানমন্ত্রী দেশে ফিরছেন - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

শনিবার প্রধানমন্ত্রী দেশে ফিরছেন


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার দেশে ফিরছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ২০২ যোগে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন তিনি।এরপর শনিবার সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। দেশে এসে তিনি আগামী রবিবার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়মিত অফিস করবেন বলে কার্যালয়ের প্রেস উইং সূত্রে জানা গেছে।

গত ১ মে ১০ দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।

Top