শরীর ভিজে ঘামে ভ্যাপসা গরম আর জ্যামে - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

শরীর ভিজে ঘামে ভ্যাপসা গরম আর জ্যামে


আলোকিত বার্তা:ঘড়ির কাঁটায় দুপুর আড়াইটা। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় প্রচণ্ড যানজট। মাথার উপর প্রখর সূর্যকিরণ। যানজটে পড়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে অসংখ্য প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিক্সা ও ঠেলাগাড়ি। দুই ঠেলাগাড়ি চালককে দর দর করে ঘামতে দেখা যায়। এ সময় তারা বলছিলেন, ‘যা ভ্যাপসা গরম পড়ছে। গরমে আর জ্যামে পইড়া শরীর ঘামে ভিইজ্যা গেছে।’এ চিত্র শুধু পুরান ঢাকার নয়, রাজধানীর নতুন-পুরান ঢাকার বিভিন্ন এলাকার একই চিত্র। ভ্যাপসা গরম আর যানজটে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি দশা। বিশেষ করে যে সকল এলাকায় মেট্রোরেলের কাজ চলছে সেসব এলাকায় যানজট খুব বেশি। যানজটের কারণে পথিমধ্যে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান আজ (বুধবার) বিকেলে আলোকিত বার্তাকে জানান, গতকালের চেয়ে আজ ঢাকায় তাপমাত্রা বেড়েছে। গতকাল তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।তিনি জানান, আগামী ২/১ দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, কুতুবদিয়া, রাজশাহী, পাবনা ও দিনাজপুর অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

Top