১১ বাংলাদেশি নিহত সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় - Alokitobarta
আজ : রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
জনমনে প্রশ্ন,আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল বর্তমান বাস্তবতা কী বলে-সত্যি কি হাসিনা দেশে ফিরতে পারবেন? ঝুঁঁকিতে মাঠ পর্যায়ের পুলিশ জামায়াত এমপি আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে ‘সুপারিশের’ বিড়ম্বনায় ফায়ার সার্ভিস কর্তারা,নিয়োগে সব ধাপে কড়াকড়ি ফারুকের উত্থান শ্রমিক দল করার মাধ্যমে,আবারও বেপরোয়া কাইল্লা ফারুক অস্থিরতার বছরে অর্থ পাচার বাড়ে,পাচার বন্ধে আইন আছে প্রয়োগ নেই ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল ২০২৪ সালের আত্মত্যাগই ২০২৬ সালের রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য

১১ বাংলাদেশি নিহত সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়


আলোকিত বার্তা:সৌদি আরবের সাগরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। বুধবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়।গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে।১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে সাগরা জেনারেল হাসপাতাল সূত্রে।দুর্ঘটনায় আহত নাজমুল নামের এক বাংলাদেশি জানান, আমরা দু’জন সুস্থ আছি। তিনজনের অবস্থা একটু খারাপ। ১০ থেকে ১১ জন মারা গেছে।
তিনি আরও বলেন, মাইক্রোবাসে ১৭ জন ছিলেন। ঘটনার আগের দিন (৩০ এপ্রিল) রাতে দাম্মাম থেকে মদিনার দিকে যাচ্ছিলেন তারা।পরদিন সকাল সাড়ে ৭টায় হঠাৎ গাড়ির চাকা বার্স্ট হয়।গাড়িটা ডিগবাজি খেয়ে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
তারা সবাই আল ফারুক ক্যাটারিং এ কাজ করেন বলে জানান নাজমুল।তিনি বলেন, দুর্ঘটনার দু’দিন হতে চললো এখন পর্যন কেউ আসেনি।এদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে ফোন দিয়েও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Top