৬ মে এসএসসির ফল প্রকাশ - Alokitobarta
আজ : সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ ছাত্রদলের হামলায় সমকাল-ডেইলি স্টার-বিডিনিউজের সাংবাদিকসহ আহত ১০,কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, যৌন হয়রানি ও রাজনীতিতে শিক্ষকদের জড়িয়ে পড়াসহ শিক্ষকতা পেশার মর্যাদা সংকটে দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অস্থিরতা দেখতে চায় না বিএনপি ১২ কেজি এলপিজির সিলিন্ডার এক লাফে ১৮৩৭ টাকা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি,নির্ধারিত সময়ে ভোট না হওয়া

৬ মে এসএসসির ফল প্রকাশ


আলোকিত বার্তা:এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ করা হবে আগামী ৬ মে (সোমবার)। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জাগো আলোকিত বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘আগামী ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে না থাকায় আমরা ওইদিন শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেব। ওইদিন সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।’

অন্যান্য বছর সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে লন্ডনে অবস্থান করায় এবার সেই ব্যবস্থার ব্যত্যয় হলো।গত ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি মাধ্যমিক) নাজমুল হক খান জানিয়েছিলেন, আগামী ৪ থেকে ৬ মে’র মধ্যে ফল প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করে দিলে ৪, ৫ অথবা ৬ মে ফল প্রকাশ করা হবে।এর আগে আন্তঃশিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ৪ থেকে ৬ মে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। এখন প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে এই ফল প্রকাশের দিন ঠিক করা হলো।দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। এ পরীক্ষায় সারাদেশে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২ জন, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং এসএসসি ভকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী।গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। আগামী ৯ মে পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। ফলে এবার তার তিন দিন আগেই ফল প্রকাশ করা হচ্ছে।

Top