বিএনপিকে পাশে থাকার আহ্বান দুর্যোগের সময় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রা... নারী কেলেঙ্কারীর ভয়ে শঙ্কিত মুফতি হাবিবুর রহমান মিছবাহ

বিএনপিকে পাশে থাকার আহ্বান দুর্যোগের সময়


আলোকিত বার্তা:প্রাকৃতিক দুর্যোগের সময় নোংরা রাজনীতি না করে জনগণের পাশে থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার রাজধানীর ধানমন্ডীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠকের আগে এই আহ্বান করেন তিনি। বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।তিনি বলেন, বিএনপি সব সময় দুর্যোগ নিয়ে অশুভ ও নোংরা রাজনীতি করে। বিএনপি মহাসচিবের মন্তব্যে সেটি প্রকাশ পেয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ঘূর্ণিঝড় পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন উল্লেখ করে ড. হাছান বলেন, ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবেলায় সরকার ও প্রশাসন ইতোমধ্যেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি টিম গঠন করেছে এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক করেছে। দলের দুর্যোগ ও ত্রাণ উপ-কমিটি ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে।বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিএনপি বিবৃতি দেয় কিন্তু ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।দেশের মানুষ ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় বিএনপির ভূমিকা ভুলে যায়নি। এই ঝড়ে দুই লাখের বেশী মানুষ প্রাণ হারিয়েছে। তাদের সঠিক সিদ্ধান্তের অভাবে বিমান বাহিনীর অনেক এয়ার ক্রাফট এবং নৌবাহিনীর জাহাজ ধ্বংস হয়েছে। এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া ১৯৯১ এর সাইক্লোন নিয়ে তামাশা করেছেন। তবে মির্জা ফখরুল তা ভুলে গেছেনহাছান বলেন,আয়নায় নিজের চেহারা দেখুন,ফণী মোকাবেলায় আমরা পদক্ষেপ নিয়েছি এবং আপনাকেও (বিএনপি) জনগণের পাশে দাঁড়াতে হবে।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে আওয়ামী লীগ দেশের বিভাগীয় শহরগুলোতে তরুণ প্রজন্মের সঙ্গে সংলাপের আয়োজন করবে।এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসক এবং প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে শিগগিরই দেশে ফিরবেন।

Top