৪ মে এইচএসসি পরীক্ষা স্থগিত ফণীর কারণে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

৪ মে এইচএসসি পরীক্ষা স্থগিত ফণীর কারণে


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে আগামী ৪ মে (শনিবার) এইচএসসির সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৪ মের পরীক্ষা ১৪ মে (মঙ্গলবার)যথা সময়ে অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২ মে) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু.জিয়াউল হক আলোকিত বার্তাকে এ তথ্য জানিয়েছেন।রুটিন অনুযায়ী আগামী ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকেলে গার্হস্থ্য অর্থনীতির প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত রুটিন অনুযায়ী ৪ মের পরীক্ষা আগামী ১৪ মে (মঙ্গলবার) একই সময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার (৩ মে) ভারতের ওড়িশা হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। এ জন্য উপকূলীয় ১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

Top