উপনির্বাচন জুলাইয়ে ফখরুলের আসনে - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

উপনির্বাচন জুলাইয়ে ফখরুলের আসনে


আলোকিত বার্তা:সদ্য শূন্য হওয়া বগুড়া-৬ আসনে জুলাইয়ের শেষ দিকে উপনির্বাচন হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে জয়ী হলেও তিনি শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।সংবিধান অনুযায়ী, শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসাবে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আসনটিতে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

ইসির একাধিক সূত্র জানিয়েছে,এ উপনির্বাচনে জুনে তফসিল ঘোষণা করবে ইসি।এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন,আগামী সপ্তাহ থেকেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এ জন্য জুলাইয়ের আগে বগুড়া-৬ আসনে উপনির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঈদের পর মধ্য জুনে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল হতে পারে। জুলাইয়ের শেষ দিকে নির্বাচন হতে পারে।

Top