শ্রমিকই অধিকার বঞ্চিত দেশের ৯৯ ভাগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ধর্মকে ভিত্তি করে বহুমাত্রিক রাষ্ট্রকে দীর্ঘস্থায়ীভাবে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয় নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার জামায়াত এমপির ভিডিওটি সাজানো নাটক ?

শ্রমিকই অধিকার বঞ্চিত দেশের ৯৯ ভাগ


আলোকিত বার্তা:জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারি শ্রমিক সংগঠনগুলো তাদের ন্যায্য অধিকার পেয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা ন্যায্য অধিকারের চেয়েও বেশি পেয়ে থাকে। কিন্তু দেশের ৯৯ভাগ শ্রমিকই তাদের অধিকার থাকে বঞ্চিত।বুধবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর দারুস সালাম থানা সংলগ্ন বর্ধনবাড়ি বটতলা মোড়ে জাতীয় মটর শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মে দিবস আসলেই আমরা শ্রমিকদের দাবি আদায় নিয়ে রাজপথে নেমে থাকি। শ্রমিকরা সারাবছরই অবহেলিত ও প্রবঞ্চনার শিকার হন। প্রচলিত অনেক আইন আছে যেগুলো শ্রমিকদের সুরক্ষার জন্য। কিন্তু দুঃখজনক সত্য এই আইনগুলো শ্রমিকদের স্বার্থে কম ব্যবহৃত হচ্ছে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টি শ্রমবান্ধব সরকার ছিলো। শ্রমিকদের সকল যৌক্তিক দাবি আদায়ে রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও সোচ্চার ভূমিকা রাখবে জাতীয় পার্টি।মটর শ্রমিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির যুগ্মমহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির যুগ্মমহাসচিব হাসিবুল ইসলাম জয়, মেহেদী হাসান শিপন, ওয়াহিদুজ্জামান রানা প্রমুখ।সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বর্তমান সরকার শ্রমিকদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টিও সরকারের সাথে থেকে শ্রমিকদের দাবি আদায়ে আগেও ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সংসদে অবহেলিত শ্রমিকদের পক্ষে কথা বলবে।পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেন, শ্রমিকদের ঘাম নিচে পড়ার আগেই তাদের পারিশ্রমিক দেয়ার কথা থাকলেও শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেনা। শ্রমিকরা কোনো দলের নয়। তাদের স্বার্থরক্ষায় সকলকেই মাঠে নামতে হতে।

Top