বিভ্রান্তির অবকাশ নেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান নিয়ে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

বিভ্রান্তির অবকাশ নেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান নিয়ে


আলোকিত বার্তা:অনুদান দিতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচনের ক্ষেত্রে এ সংক্রান্ত কমিটিকে পাশ কাটিয়ে তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে অভিযোগ তুলে কমিটির চারজন সদস্য পদত্যাগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।বুধবার (১ মে) এ বিষয়ে গণমাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়।বক্তব্যে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান দেয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের ১৯৭১-সেইসব দিন’চলচ্চিত্রের বিষয়ে ১১ সদস্যের অনুদান কমিটির চারজন অজানা কারণে ক্রমাগতভাবে অসম্মতি প্রকাশ করে আসছিলেন।

এতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং চলচ্চিত্র অঙ্গনে দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বদের অবদান রাখার সুযোগ দেবার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সবকটি চলচ্চিত্রের সঙ্গে উল্লিখিত দুটি চলচ্চিত্রকেও অনুদানের আওতায় আনা হয়, যার সঙ্গে অনুদান কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ সহমত পোষণ করেছেন।এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই’বলে বক্তব্যে উল্লেখ করা হয়।আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেয়ার পর গত রোববার (২৮ এপ্রিল) চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম,মামুনুর রশিদ ও মতিন রহমান কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।২০১৮-১৯ অর্থবছরে অনুদানের চলচ্চিত্র নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন কমিটির এই চার সদস্য।পদত্যাগপত্রে তারা লিখেছেন- অনুদান কমিটির সদস্যদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই মন্ত্রণালয় এককভাবে তাদের সিদ্ধান্ত পাল্টে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকার প্রজ্ঞাপন জারি করেছে।তারা আরও অভিযোগ করেছেন, অনুদান পাওয়ার চলচ্চিত্রের মধ্যে মানহীন চলচ্চিত্র রয়েছে যেগুলোকে কমিটি অনুমোদন দেয়নি কিন্তু মন্ত্রণালয় তা অন্তর্ভুক্ত করেছে।

Top