মেগা দুর্নীতি করছে সরকার মেগা প্রকল্পের নামে - Alokitobarta
আজ : রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

মেগা দুর্নীতি করছে সরকার মেগা প্রকল্পের নামে


আলোকিত বার্তা:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে। সরকার তাদের দুর্নীতিকে বৈধ করার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তারা একদিকে শেয়ার মার্কেট লুট করছে, ব্যাংক লুট করছে, অন্যদিকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে।আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই শোভযাত্রার উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। মহান মে দিবস উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটি মহান দিন। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে শ্রমিক ভাইদের মর্যাদা নেই। শ্রমিকদের ন্যায্য মজুরি নেই, শ্রমিক ভাইয়েরা মানবেতর জীবনযাপন করেন। দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। চালের দাম বৃদ্ধি পাচ্ছে। বাসা ভাড়া এমনকি বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে। এই সরকার তাদের দুর্নীতিকে বৈধ করার জন্য এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তারা একদিকে শেয়ার মার্কেট লুট করছে, ব্যাংক লুট করছে, অন্যদিকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে।’

বিএনপি মহাসচিব বলেন, আজকে শ্রমজীবী মানুষের কাছ থেকে টাকা কেটে নেওয়া হয়। সেই টাকা দিয়ে তারা দুর্নীতির পদ্মাসেতু নির্মাণ করে, তারা কর্ণফুলী টানেল নির্মাণ করে, যেগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তাই আজ আপনারা যারা এই মে দিবস পালন করছেন, আপনাদের সেই অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজ শ্রমিকরা তাদের অধিকার হারিয়েছে। দুর্নীতিবাজ সরকার মানুষের পকেট কেটে নিয়ে দুর্নীতি করছে। তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে। তাই অধিকার ফিরিয়ে আনার জন্য এই দিবসকে সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে যেতে হবে।পরে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে শ্রমিকদের এই র‍্যালির উদ্বোধন করেন।

Top