স্পিকারের দফতরে ফখরুলের চিঠি শপথের ব্যবস্থা কর‌তে - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

স্পিকারের দফতরে ফখরুলের চিঠি শপথের ব্যবস্থা কর‌তে


আলোকিত বার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার কারণ দেখিয়ে প‌রে শপথ নেয়ার ব্যবস্থা কর‌তে সংসদের স্পিকারের দফতরে চিঠি পাঠিয়েছেন। সোমবার দলীয় সূত্রের বরাতে একটি জাতীয় দৈনিকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ত‌বে স্পিকারের দফতর তার চিঠির কোনো সত্যতা পাওয়া যায়নি।সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে শপথ নেয়ার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন,সময় হলে দেখতে পাবেন।আপনার পক্ষ থেকে সময় চেয়ে স্পিকারের কাছে আবেদন করেছেন কিনা? এ সময় এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সেটাও সময় হলে জানতে পারবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে,সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।এদিন শপথ নেন বগুড়া-৪ আসন থেকে নির্বাচিত মোশারফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো.আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঁইয়া।তাদের আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান এবং সুলতান মোহাম্মদ মনসুর। এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ নেয়ার শেষ দিনে শপথ নিয়েছেন বিএনপির চারজন সদস্য। বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে তারা শপথ গ্রহণ করেন।

Top