হামলার ঘটনায় মামলা গুলিস্তানে পুলিশের উপর ককটেল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মানবাধিকার লঙ্ঘন করবে চিকিৎসার বাইরে ৯২ শতাংশ

হামলার ঘটনায় মামলা গুলিস্তানে পুলিশের উপর ককটেল


আলোকিত বার্তা:রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পল্টন থানার এসআই ওবায়দুর রহমান বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের এডিসি শিবলী নোমান।তিনি জানান, ককটেল বিস্ফোরণে দু’জন ট্রাফিক পুলিশ ও একজন কমিউনিটি পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে।মামলার বাদী এসআই ওবায়দুর রহমান বলেন, সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে গুলিস্তানে বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিককে (২৬) আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে। ওই ঘটনার তদন্তে পল্টন থানার পাশাপাশি ডিবি পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও সিআইডি কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।সোমবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ওই ঘটনার পর হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।কথিত আইএস পরিচালিত ‘আমাক নিউজ’ এজেন্সির বরাত দিয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, গুলিস্তানে পুলিশের তিন সদস্যের ওপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস সদস্যরা ককটেল নিক্ষেপ করেছে।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, রাজধানীর গুলিস্তানে পুলিশের তিন সদস্যের ওপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের (আইএস) সদস্যরা ককটেল নিক্ষেপ করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স। তবে উগ্রবাদ ইস্যু কেন্দ্র করে কোনো মহল উদ্দেশ্য হাসিলের জন্য এ কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ডিএমপি কমিশনার বলেন, আইএস যে ক্লেইম করেছে তা তাদেরই বা অন্য কেউ প্রতারণামূলক এ ধরনের পোস্ট দিয়েছে কিনা তা আমাদের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অ্যান্টি টেররিজম বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। বিস্ফোরণ হওয়া ককটেলটি সাধারণ ককটেল থেকে ভিন্ন ছিল। কাউন্টার টেররিজম বিস্ফোরণের ধরন, আহতের ধরনসহ প্রয়োজনীয় এভিডেন্স সংগ্রহ করছে।

Top