কমিটির রিপোর্ট পেশ প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ সড়ক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

কমিটির রিপোর্ট পেশ প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ সড়ক


আলোকিত বার্তা:সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও সড়ক ও জনপথে শৃঙ্খলা আনয়নে গঠিত কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের রিপোর্ট পেশ করেছে।কমিটির চেয়ারম্যান ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ রিপোর্ট হস্তান্তর করেন।

জাতীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা,প্রখ্যাত কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ,ও নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন এ সময় উপস্থিত ছিলেন।সরকার সড়ক ও জনপথে যথাযথ নির্দেশনা ও শৃঙ্খলা আনয়নে সেই সঙ্গে সারা দেশের সড়ক দুর্ঘটনা যাচাইয়ের জন্য ১২ ফেব্রুয়ারি ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।

Top