পরীক্ষা স্থগিত দুই বোর্ডে এইচএসসির ফিন্যান্স-ব্যাংকিং - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

পরীক্ষা স্থগিত দুই বোর্ডে এইচএসসির ফিন্যান্স-ব্যাংকিং


আলোকিত বার্তা:ঢাকা ও যশোর বোর্ডের সোমবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।আগের দিন প্রশ্নপত্র খুলে ফেলায় এই দুই বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পরীক্ষা আগামী ৭ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক রোববার জাগো নিউজকে বলেন, আগামীকাল সোমবারের ঢাকা ও যশোর বোর্ডের অধীনে নির্ধারিত ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ঢাকা বোর্ডের ফরিদপুর আলফা ডাঙ্গা কলেজ কেন্দ্রে ও যশোর বোর্ডের অধীনে খুলনার একটি কলেজে আগামীকালের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষার প্রশ্ন রোববার ভুলবশত খুলে ফেলা হয়েছে। এ কারণে আগামীকাল সোমবার দুই বোর্ডের অধীনে এ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য বোর্ডের অধীনে পরীক্ষা আয়োজন করা হবে।এ ছাড়াও ঢাকা ও যশোর বোর্ডের আগামীকাল ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ছাড়া সকল বিষয়ের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।চেয়ারম্যান আরও বলেন, পরীক্ষা শুরুর আগের দিন কিভাবে প্রশ্নপত্রের প্যাক খোলা হয়েছে তা খতিয়ে দেখা হবে। যদি বিষয়টি ইচ্ছাকৃত হয় তবে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

Top