শক্তিশালী করা হবে পুঁজিবাজার - Alokitobarta
আজ : শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ততই জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গঠনে সবাই আরো উৎসাহিত হবে নতুন আইনে বেড়েছে চেক ডিজঅনার মামলার গতি দেশের আট অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে নবম জাতীয় পে-স্কেল পূর্ণ বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘ হলো জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল জুলাই শহীদদের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব-অপপ্রচার,নেপথ্যে নিষিদ্ধ আ.লীগ আমরা সরকারি ও বিরোধী দল অনেক বিষয়ে একমত হয়েছি ধ্বংসের ঝুঁকিতে ঢাকা,ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই

শক্তিশালী করা হবে পুঁজিবাজার


আলোকিত বার্তা:অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজার শক্তিশালী করার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। এজন্য আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনা থাকবে।রবিবার সংসদে সরকারি দলের সদস্য আহসানুল হক টিটুর এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা অর্থমন্ত্রী।মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি অত্যন্ত চাঙা ও শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে বর্তমানে পুঁজিবাজার নিয়ন্ত্রণে নেই। পুঁজিবাজার শক্তিশালী করার জন্য যা করার প্রয়োজন, সরকার তাই করবে।

তিনি বলেন, একটা দেশের অর্থনীতি যত শক্তিশালী হয়, তার প্রতিফলনটা পুঁজিবাজারে দেখা যায়। পৃথিবীর সব দেশেই পুঁজিবাজার ও অর্থনীতি সম্পৃক্ত থাকে। বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত চাঙা ও শক্তিশালী। কয়েক দিন আগে আইএমএফ’র সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। দেশের অর্থনৈতিক গতিশীলতা দেখে বিশ্ব ব্যাংক অত্যন্ত উচ্ছ্বাসিত হয়েছে। সে সময় আরও যারা মিটিং করেছেন তারা সবাই বলেছেন, বাংলাদেশকে অনুসরণ করতে হবে।মুস্তফা কামাল বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করা না গেলে এগিয়ে যাওয়া থমকে যাবে। পুঁজিবাজারে যেসব সমস্যা রয়েছে এগুলো চিহ্নিত করা হয়েছে। সবগুলোই এক এক করে সমাধান করা হবে।

Top