সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর


আলোকিত বার্তা:রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ শেষে প্রধান তথ্য কর্মকর্তা মো.জয়নাল আবেদীন জানান,সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক ব্রুনেই দারুসসালাম সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন,এই সফরের মাধ্যমে ব্রুনেইয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে এবং বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন,সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া রাষ্ট্র ও সরকার প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন বলেও জানান জয়নাল আবেদীন।এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top