দুদেশই লাভবান সুসম্পর্কের কারণে - Alokitobarta
আজ : বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! যশোরে এমপির বাসভবনে হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেবো না বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক,বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর বার্তা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল,সংযুক্ত আরব আমিরাতে কান্নার রোল স্যার আমার আত্মীয় বিবেচনার অনুরোধ জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ দুই দিনে ১৯ বিশ্ববিদ্যালয়ে ২৫ শীর্ষ পদে নিয়োগ দিলো সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত

দুদেশই লাভবান সুসম্পর্কের কারণে


আলোকিত বার্তা:রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এসময় সুসম্পর্কের কারণে দুদেশই লাভবান হয়েছে বলে উল্লেখ করেছেন তারা।বুধবার বিকেলে বঙ্গভবনে এই সাক্ষাৎ করেন তিনি।মুখ্য তথ্য কর্মকর্তা মো.জয়নাল আবেদিন বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন,বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার এবং এ সম্পর্ক পর্যায়ক্রমে সম্প্রসারিত হয়ে চলেছে।

রাষ্টপ্রধান বলেন, বাংলাদেশের জনগণ ও সরকার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

বাণিজ্য,বিনিয়োগ,যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ ভারতীয় হাইকমিশনারকে এ সুযোগ গ্রহণের আওতা আরো বাড়ানোর আহ্বান জানান।ভারতের হাইকমিশনার বলেন,দুদেশের মধ্যে দীর্ঘ দিন ধরে বিদ্যমান সুসম্পর্কের কারণে দুদেশই লাভবান হয়েছে এবং দুদেশের জনগণ এর সব ধরনের সুফল ভোগ করছে।তিনি আশা প্রকাশ করেন যে, দুদেশের মধ্যে বিদ্যমান রেল-নৌ-সড়ক যোগাযোগ আগামীতে আরো বিস্তৃত হবে। বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ, বাংলাদেশ ও ভারতীয় দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Top