গ্যাস সংযোগ আর বাসাবাড়িতে নয় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

গ্যাস সংযোগ আর বাসাবাড়িতে নয়


আলোকিত বার্তা:জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভবিষ্যতে কোনো আবাসিক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না। তিনি বলেন, সংসদ সদস্যরা এ বিষয়টি নিয়ে বারবার প্রশ্নে করেন। আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি- এখন থেকে কোনো আবাসিক বাড়িতে আর কখনো গ্যাস সরবরাহ করা হবে না। গ্যাস দেয়া হবে শিল্পাঞ্চলে। এই শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য পাইপলাইন স্থাপন করা হচ্ছে।

সরকারি দলের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন,‘২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে।মোহাম্মদ শহিদুজ্জামানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ৩৮১ কিলোমিটার বিদ্যুতের লাইন সম্প্রসারণ করা হয়েছে।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘চলতি সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৩ হাজার ৫০০ মেগাওয়াট। এই বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার জন্য গ্যাস সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Top