গণজমায়েত করবে ঐক্যফ্রন্ট শাহবাগে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ৫ মে’র নৃশংসতা দেখে সবাই কেঁদেছে, ৫ আগস্টে সবাই রাস্তায় নেমেছে একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ধর্মকে ভিত্তি করে বহুমাত্রিক রাষ্ট্রকে দীর্ঘস্থায়ীভাবে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয় নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার জামায়াত এমপির ভিডিওটি সাজানো নাটক ?

গণজমায়েত করবে ঐক্যফ্রন্ট শাহবাগে


আলোকিত বার্তা:ফেনীর নুসরাত হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও খুন বৃদ্ধিসহ নানা ইস্যুতে রাজধানীর শাহবাগে প্রতিবাদী গণজমায়েত কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ৩০ এপ্রিল এ গণজমায়েতের দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেনের মতিঝিল চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেনের সভাপতিত্বে বিকেল ৪টার দিকে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় ৬টা পর্যন্ত। বৈঠক শেষে আ স ম আবদুর রব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন,আজ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো ৩০ এপ্রিল শাহবাগে গণজমায়েত,নোয়াখালী ও রাজশাহীসহ বিভিন্ন জেলা শহরে গণশুনানি এবং রমজান মাসে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ।বৈঠকে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, ডা. জাহিদুর রহমান, জেএসডির আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।

Top