ক্লাসে যেতে পারবেন না শিক্ষকরা তামাক-গুল খেয়ে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

ক্লাসে যেতে পারবেন না শিক্ষকরা তামাক-গুল খেয়ে


আলোকিত বার্তা:শিক্ষকরা পান,সিগারেট,তামাক ও গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না। বুধবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।সেখানে বলা হয়,সারা দেশে মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকরা সিগারেট,বিড়ি,জর্দা,গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে মাউশি’র পরিচালক(মাধ্যমিক)অধ্যাপক আবদুল মান্নান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, এক শ্রেণির শিক্ষক সিগারেট, বিড়ি,জর্দা,গুল খেয়ে ক্লাসে যান।এতে শিশু শিক্ষার্থীদের মধ্যে একধরনের বিরক্তি তৈরি হয় এবং মনোসংযোগের বিঘ্ন ঘটে। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

Top