মোকাব্বির সংসদে নতুন নির্বাচন চাইলেন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

মোকাব্বির সংসদে নতুন নির্বাচন চাইলেন


আলোকিত বার্তা:সিলেট-২ আসন থেকে ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির আহমেদ খান অতি দ্রুত নতুন নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবি জানিয়েছেন।
বুধবার রাতে জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তব্যের সুযোগ পেয়ে এ দাবি জানান তিনি। শপথ নেয়ার পর সংসদে এটাই তার প্রথম দিন। তবে এসবের উত্তরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মোকাব্বির খানকে বলেন- আপনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে শেষ করুন। এসব কথা পরেও বলার সুযোগ পাবেন। তার বক্তব্যের সময় কয়েকজন সংসদ সদস্য এর মৃদু প্রতিবাদও করেন।

বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান মোকাব্বির খান। এরপর তিনি বলেন,ড.কামাল হোসেনের নেতৃত্বে যে ঐক্য গঠন করা হয়েছে সেটা স্বাধীনতাবিরোধীদের নিয়ে নয়, এটা স্বাধীনতার পক্ষের ঐক্য। আমি কৃতজ্ঞতা জানাই ড.কামাল হোসেনের প্রতি।

কারাবন্দি বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোকাব্বির খান বলেন,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে অনেকের মনে অসন্তোষ রয়েছে। আমি তার সুচিকিৎসার দাবি করছি। যদি তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়,তাহলে বঙ্গবন্ধু কন্যার মহানুভবতার প্রমাণ মিলবে।এ সময় তার নির্বাচনী এলাকার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে একটি কমিশন গঠনেরও দাবি জানান।মোকাব্বির খান বলেন,আমার প্রথম দাবি বঙ্গবন্ধুকন্যা অতিদ্রুত একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে।তিনি আরও বলেন,দেশে লুটপাট হচ্ছে।হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এরও একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন।

Top