একাদশ স্প্যান পদ্মা সেতু‌তে বস‌ছে - Alokitobarta
আজ : সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নবম পে-স্কেল নিয়ে বাড়ছে জটিলতা,পেছানোর পরামর্শ আইএমএফ’র অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ রাজধানীতে গণপরিবহন চলাচলে আসছে বড় পরিবর্তন এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

একাদশ স্প্যান পদ্মা সেতু‌তে বস‌ছে


আলোকিত বার্তা:শরীয়তপুরের জা‌জিরার নাও‌ডোবা প্রান্তে পদ্মা সেতুতে একাদশ স্প্যান বসছে আজ (মঙ্গলবার)। সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে এক হাজার ৬৫০ মিটার।পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।‌তি‌নি জানান,সোমবার সকাল সা‌ড়ে ১০টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে স্প্যানটি আনা হয় জা‌জিরার নাও‌ডোবা প্রা‌ন্তে। স্প্যানটি ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘের ও তিন হাজার ১৪০ টন ওজনের।
মঙ্গলবার সকা‌লে স্প্যান‌টি সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসা‌নো হ‌বে।

এর আগে, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান, ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান, ১৩ মে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর চতুর্থ স্প্যান, ২৯ জুন ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর পঞ্চম স্প্যান, ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যান ও ২০ ফেব্রুয়ারি ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর সপ্তম স্প্যান, মাওয়া প্রা‌ন্তের ৪ ও ৫ নম্বর পিলারের ওপর অষ্টম স্প্যান, জা‌জিরা প্রা‌ন্তে ২১ মার্চ ৩৪ ও ৩৫ নম্বর পিলা‌রের ওপর নবম স্প্যান এবং সব‌শেষ মাওয়া প্রা‌ন্তে গত ১০ এপ্রিল ১৩ ও ১৪ নম্বর পিলা‌রের ওপর দশম স্প্যানটি বসানো হয়।পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুতে মোট ২৯৪টি পাইল আছে, যার মধ্যে নদীতে ২৬২টি। মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ইতোমধ্যে ২৪৭টি পাইলের কাজ শেষ হয়েছে। ২৯৪টি পাইলে মোট ৪২টি পিলার।

Top