দুর্নীতিবাজদের কিছু হয় না,এদের প্রমোশন হয়। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
হালাল রিজিক ভক্ষণ করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তির পরিকল্পনা ইসির অনলাইনেও মাদক বেচাকেনার সাজা মৃত্যুদণ্ড,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা চার ইস্যুতে উদ্বেগ আইএমএফ’র,ভর্তুকি পে-স্কেল রাজস্ব ব্যাংক খাত বিরোধী দলের ওয়াকআউট,সংবিধান সংশোধনে বিশেষ কমিটি ভারি বর্ষণে ঢাকাবাসীর দুর্ভোগ আরও চরমে দেশের প্রদীপ জ্বলে বিদেশে,উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না ৬০ ভাগ মেধাবী তরুণ ১০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য : গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্র গ্রেপ্তার বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি শিবিরের

দুর্নীতিবাজদের কিছু হয় না,এদের প্রমোশন হয়।


আলোকিত বার্তা:বনখেকো ওসমান গনি কারাগার থেকে বের হয়ে গেছেন।যে ব্যক্তি বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করল, তাকে প্রমোশন দেয়া হল। তার চেয়ে দুঃখজনক কী হতে পারে।চট্টগ্রামের রেলওয়ের সম্পত্তি লিজ নিয়ে দায়ের করা এক রিটের শুনানিতে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এমন মন্তব্য করেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন,শুনানিতে আদালত বলেছেন,আজ বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হচ্ছে। এটা মেনে নেয়া যায় না। রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্ত জাতির পিতার অবদান কেউ অস্বীকার করতে পারে না। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না,স্বাধীন দেশ পেতাম না।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন,চট্টগ্রামের হালিশহর রেলওয়ে ট্রেনিং একাডেমির চারটি কাজের লিজ নেয় সিলভার জুবলি নামে একটি কোম্পানি। পরে ওই কোম্পানি লিজের শর্ত ভঙ্গ করলে ৮ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করেন রেক্টর আমজাদ হোসেন। কিন্তু ওই তদন্ত কমিটির রিপোর্ট দেয়ার আগেই লিজের চুক্তি বাতিল করেন সেই একই ব্যক্তি। পরে এ চুক্তি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে ওই কোম্পানি।এ নিয়ে শুনানিতে রোববার আদালত বলেন,যে ব্যক্তি ১৫ দিনের সময় দিয়ে তদন্ত কমিটি গঠন করলেন, সেই একই ব্যক্তি ১৫ দিনের আগেই কীভাবে চুক্তি বাতিল করল? সেখানে তো দেখা যাচ্ছে সরষের মধ্যে ভূত। আদালত শুনানি শেষে চুক্তি বাতিলের আদেশে স্থগিতাদেশ দেন।

Top