আজ মঙ্গলবার শুরু রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার আ.লীগ ঠেকাতে জিরো টলারেন্স,হাসিনার ডিসেম্বর দেশে ফেরার ‘ফাঁকা আওয়াজ’ এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবে না স্ত্রীকে দেনমোহর পাওয়ার জন্য তালাক বা স্বামীর মৃত্যুর আগপর্যন্ত অপেক্ষা করতে হবে না জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া, অপরাধের বিচার এবং জবাবদিহির মধ্য দিয়ে কি ‘রিকনসিলিয়েশনের’ পথ তৈরি হবে? সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব

আজ মঙ্গলবার শুরু রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি


আলোকিত বার্তা:পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে ঢাকাসহ সারাদেশে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি)।এ কর্মসূচির আওতায় আপাতত ভোজ্যতেল,চিনি ও ডাল বিক্রি করা হবে। এছাড়া ছোলা এবং খেজুর রোজা শুরুর ৫ দিন আগে থেকে বিক্রি শুরু হবে।স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি বলেন,রাজধানী ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে পণ্য বিক্রি শুরু করবো। সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকা, চিনি প্রতি কেজি ৪৭ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৪৪ টাকায় বিক্রি করা হবে।

তিনি আরও বলেন,এছাড়া ছোলা এবং খেজুর রোজা শুরুর ৫ দিন আগে থেকে বিক্রি শুরু করা হবে। পরে এগুলোর দাম জানিয়ে দেয়া হবে।সূত্র জানায়, এ কর্মসূচির অধীন দুই থেকে আড়াই হাজার টন ভোজ্যতেল, দুই হাজার টন চিনি, এক হাজার থেকে এক হাজার ১০০ টন মসুর ডাল বিক্রয় করা হবে। এছাড়া রমজান উপলক্ষে দেড় হাজার টন ছোলা এবং ১০০ টন খেজুর বিক্রি করবে টিসিবি।সারাদেশে ট্রাকে ১৮৭টি স্পটে,রাজধানীতে ৩৫টি,চট্টগ্রামে ১০টি,প্রতিটি বিভাগে পাঁচটি এবং প্রতিটি জেলায় একটি করে স্পটে মোট ২ হাজার ৮২৭ জন ডিলার ট্রাকে করে এ পণ্য বিক্রয় করবেন।

রাজধানীতে টিসিবির পণ্য বিক্রয়ের নির্ধারিত স্থানগুলো হলো-সচিবালয় গেট,জাতীয় প্রেস ক্লাব,কাপ্তানবাজার,ভিক্টোরিয়া পার্ক,সাইন্স ল্যাবরেটরি মোড়,নিউমার্কেট-নীলক্ষেত মোড়,শ্যামলী-কল্যাণপুর,জিগাতলা মোড়,ফার্মগেট খামারবাড়ি,কলমীতলা বাজার,কচুখেত রজনীগন্ধা সুপার মার্কেট, আগারগাঁও তালতলা এবং নির্বাচন কমিশন অফিস, উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স, মিরপুর-১ বাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীতে আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কিচেন মার্কেট, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার এবং আইডিয়াল জোন, মতিঝিল বলাকা চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ নম্বর চত্বর, উত্তরায় আশকোনা হজক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল কিচেন মার্কেট, দিলকুশা ও মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংক।

Top