শুধু গুঞ্জন খালেদা জিয়ার প্যারোলের বিনিময়ে শপথ - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

শুধু গুঞ্জন খালেদা জিয়ার প্যারোলের বিনিময়ে শপথ


আলোকিত বার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিতদের শপথ গ্রহণের কথা শুধু গুঞ্জন এবং অসত্য,এসব কথার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানোর পরিকল্পনা করে তাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আইনগতভাবে তিনি জামিন পান কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার জামিন বিলম্বিত করছে। যার ফলে তিনি ১৪ মাস কারাগারে।সরকারদলীয় অনেকে সাজাপ্রাপ্ত হয়েও মুক্ত আছেন এবং মন্ত্রিত্ব করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার কুমিল্লা-১০ আসন এলাকায় নির্বাচনকালীন ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে ফখরুল বলেন, এক দেশের আদালত আরেক দেশের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশনা দিলে তা বন্ধ হয় কিনা আমার জানা নেই।

এর আগে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এক পথসভায় মির্জা ফখরুল বলেন,আমরা যে চিন্তভাবনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি,আওয়ামী লীগ সব চেতনা ধ্বংস করে দিয়েছে। তারা গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে। আজকে তারা পিস্তল,বন্দুকের জোরে এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করা হবে।সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার ৯৫ জন ক্ষতিগ্রস্ত নেতাকর্মীকে পনেরো হাজার টাকা করে অনুদান প্রদান করেন বিএনপি মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদ, কবির মুরাদ, সায়মা ফেরদৌস প্রমুখ।

Top