যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত চটপটি বিক্রেতা - Alokitobarta
আজ : বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‌্যালি নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে অতীতের ন্যায় এদেশের যুবসমাজ আবার গর্জে উঠবে বেনাপোল রেলপথে আমদানিতে নজিরবিহীন ধস বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য যশোর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন মাদক ও চোরাচালানী মালামাল উদ্ধার বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি ওসমান হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি ফয়সালের বোনের বাসার কাছ থেকে ম্যাগাজিনসহ ১১ রাউন্ড গুলি উদ্ধার সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন কারাগারে প্রথমবার ফিরিয়ে আনা হলো ক্রিপ্টোতে পাচারের টাকা

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত চটপটি বিক্রেতা


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরেরশার্শায় সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন (৩৮) নামে এক পথচারী নিহতহয়েছে। সে পেশায় একজন চটপটি বিক্রেতা। শুক্রবার রাত দেড়টার দিকেনাভারণ সাতক্ষীরা মহাসড়কের উলাশি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনাঘটে। নিহত রমিজ উদ্দিন ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নেরনবগ্রামের লোকমান হোসেন মোড়লের ছেলে। এ ঘটনার রাতেই ঘটনাস্থলথেকে মরদেহ উদ্ধার করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।ঘটনার বিবরণে জানা যায়, রাত দেড়টার দিকে পাশের একটি মাহফিলেচটপটি বিক্রি করে ফিরছিলেন। উলাশীর কোল্ড স্টোরের পাশে চটপটিরগাড়ি রেখে কারো সাথে কথা বলছিলেন। এসময় নাভারণ গামী একটিট্রাক তাকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের মাঝ বরাবর পড়ে যায়।সেসময় সাতক্ষীরা গামী একটি দ্রæত গতীর পরিবহন তাকে পিষে দিয়েচলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি শনিবার সকালেছড়িয়ে পড়লে নিহতের পরিবারের সদস্যরা আইনি ও নিয়ম শৃঙ্খলার মধ্যদিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়।নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া সড়কদূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোক মারফত খবর পাইউপজেলার উলাশি কোল্ড স্টোর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় এক পথচারীনিহত হয়েছেন। ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েআসি।

Top