২৩ এপ্রিল পদ্মা সেতুর একাদশ স্প্যান বসবে - Alokitobarta
আজ : সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল

২৩ এপ্রিল পদ্মা সেতুর একাদশ স্প্যান বসবে


আলোকিত বার্তা:আগামী ২৩ এপ্রিল পদ্মা সেতুতে বসবে একাদশ স্প্যান। সেতুর জাজিরা প্রান্তের ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হবে ১৫০ মিটারের ওই স্প্যানটি। এ নিয়ে ১১টি স্প্যান বসতে যাচ্ছে পদ্মা সেতুতে। মোট ৪১টি স্প্যানে গড়ে উঠবে স্বপ্নের পদ্মাসেতু। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে, ১০টি স্প্যান বসানোর পাশাপাশি সেতুর ২৪৭টি পাইল বসানোর কাজ শেষ হয়েছে। বাকি ৪৭টি পাইলের মধ্যে ১৫টি পাইলের অর্ধেক বসানো হয়ে গেছে। পদ্মা সেতুর পিয়ার বা খুঁটি রয়েছে ৪২টি। এর মধ্যে ২২টি খুঁটির নির্মাণ কাজ শেষ। আগামী জুন মাসের মধ্যে বাকি আরও ১০টি খুঁটির নির্মাণ কাজ শেষ হবে। তখন আরও গতিতে স্প্যান বসানো যাবে। তখন প্রতি মাসে দুটি করে স্প্যান বসানো সম্ভব হবে বলে সেতু কর্তৃপক্ষ সূত্রে।পদ্মা সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসবে। প্রস্তুত করে রাখা আছে প্রায় ৩৫০টি রোডওয়ে স্ল্যাব। এছাড়া ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২৭২টি স্ল্যাব বসেছে স্প্যানগুলোতে। এ পর্যন্ত পদ্মা সেতুর প্রতি ৬৫ শতাংশ অগ্রগতি হচ্ছে। আগামী বছরের শেষদিকে পুরোপুরি কাজ শেষ হবে স্বপ্নের পদ্মা সেতুর।

Top